channel i online
ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Link Copied!

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি এলএমজি ৫ লাখ টাকা, কাটা রাইফেল ১ লাখ, পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা এবং প্রতি গুলি পাঁচশত টাকা দেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে।

অন্যদিকে, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় গাজীপুর পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।