channel i online
ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

রাজনৈতিক দলগুলোর অনাস্থায় সংস্কারের কাজ ঠিকভাবে এগোয়নি: তথ্য উপদেষ্টা

Link Copied!

রাজনৈতিক দলগুলোর অনাস্থার কারণে রাষ্ট্র সংস্কারের কাজ ঠিকভাবে এগিয়ে নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২৫ আগস্ট নিউইয়র্কে কনসুলেট জেনারেল কার্যালয়ে আলোচনা সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেনো ৫ আগস্টের পর চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে তারা সামনের দিকে এগিয়ে নেবে।

গণমাধ্যম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, গণমাধ্যম বন্ধের পক্ষে নয় সরকার। সেই সাথে মিডিয়াগুলোতে নতুনত্ব আশা করেন উপদেষ্টা।

এসময়, কনসুলেট কার্যালয়ের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ ও ভাংচুর কর্মকাণ্ড আইনিভাবে মোকাবেলার পরামর্শ দেন তথ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ের মিনিস্টার গোলাম মোর্তোজা ও নিউইয়র্কের কনসাল জেনারেল উপস্থিত ছিলেন।