channel i online
ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে ইসিতে শুনানি চলছে

Link Copied!

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তি নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের শুনানি চলছে।

নির্বাচন ভবনে রোববার (২৫ আগস্ট) সকাল ১০ টায় শুরু হওয়া শুনানিতে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ৪ নির্বাচন কমিশনার ও কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্বিতীয় দিন সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির ২০ আসন নিয়ে শুনানি হবে। শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

এই চারদিন দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩শ’টি আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি।