আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে মাঠ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে ৩০শে অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়েছে কমিশন।
আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা একটি চিঠিতে এ তথ্য বলা হয়েছে। এই চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৩০ শে অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে।
এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে।
