channel i online
ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

Link Copied!

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছি। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে সারাদেশে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে আন্তর্জাতিক সুনাম রয়েছে, তা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের নিরাপত্তা ও উন্নয়নে সশস্ত্র বাহিনী আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।