channel i online
ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকাল সোয়া ৫টার দিকে জিয়া উদ্যানে গিয়ে খালেদা জিয়ার কবরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব।

এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।

৩১ ডিসেম্বর লাখ লাখ জনতার অংশগ্রহণে তার জানাজার নামাজ হয়। এরপর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরশায়িত করা হয়।