channel i online
ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

ভোটের মাঠে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন মির্জা ফখরুল

Link Copied!

ভোটের মাঠ মানেই যেখানে পেশিশক্তি আর টাকার ঝনঝনানি, সেখানে ঠাকুরগাঁওয়ে দেখা গেল এক বিরল ও ভালোবাসার দৃশ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার প্রতিদান হিসেবে এবার ভোটারদের কাছ থেকে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় এই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পথসভা চলাকালে হঠাৎ এক নারী ভোটার সামনে এগিয়ে এসে এক ব্যাগ মুরগির ডিম মির্জা ফখরুলের হাতে তুলে দেন। এর কিছুক্ষণ পরই আরেকজন ভোটার তার দীর্ঘদিনের জমানো খুচরা পয়সা ভর্তি মাটির ব্যাংকটি প্রিয় নেতার হাতে তুলে দেন। এমন ব্যতিক্রমী উপহার দেখে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভোটাররা জানান, এই উপহার কোনো উপহাস নয়; বরং প্রার্থীর প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতীক।

এর আগে সকালে সালন্দর ইউনিয়নের কালিতলা বাজারে স্থানীয় নারীরা তাকে টাকার মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল তার ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা, বাড়িঘর বিক্রি করে রাজনীতি করছি। পৈতৃক জমির অর্ধেক ইতিমধ্যে শেষ। ২০০৬ সালে কেনা পুরনো গাড়িটি আজও বদলাতে পারিনি। আজ অন্যের দেওয়া গাড়িতে করে নির্বাচনী প্রচার চালাচ্ছি।

ফখরুল আরও স্মরণ করেন, ২০০১ সালের নির্বাচনেও এলাকার মা-বোনেরা মুরগির ডিম বিক্রি করা টাকা দিয়ে তার নির্বাচনী খরচ জুগিয়েছিলেন।