channel i online
ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

Link Copied!

এই নির্বাচনটা কষ্টে অর্জিত নির্বাচন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল। তাই একে অবহেলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী ৫ বছর আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশে পরিণত করতে পারব।’

নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারো বিপদে পড়বে বলে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের সময় মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে, সাথের লোকটাই ভুল বুঝায়।

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপকৌশল ও ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। দুর্ভাগ্য, ঠাকুরগাঁওয়েও ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

সভায় আগামী ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের ঘোষণা দেন তিনি। দলের ভবিষ্যৎ কাণ্ডারির কথা সরাসরি শোনার জন্য সর্বস্তরের মানুষকে জনসভায় উপস্থিত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।