channel i online
ঢাকাFriday , 3 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২ এপ্রিল) ভোর পৌনে চারটার দিকে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। ৬৭ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ২৪ মার্চ কিশোরগঞ্জ থেকে আসা চার মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি শিশুটির হৃদযন্ত্রের সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৯ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৬৭ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।