channel i online
ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

৭১’র গণহত্যার বিষয়ে শিমলা চুক্তিসহ দু’বার সমাধান হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

৭১’র মহান মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যার বিষয়টি শিমলা চুক্তিসহ দু’বার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, ৭৪ এর শিমলা চুক্তি ঐতিহাসিক। পরে পাকিস্তানের তৎকালিন প্রেসিডেন্ট মোশারফের বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি (গণহত্যা) সমাধান হয়েছে।রোববার (২৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৈঠকে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খ‌লিলুর রহমান, পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।জানা গেছে, বৈঠকে সম্পর্ক স্বাভাবিকরণে জোর দিতে পারে ঢাকা। অন্যদিকে, ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ট করার বার্তা দিতে পারেন।