channel i online
ঢাকাThursday , 16 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

ড. মকবুল আহমেদ খানকে ইইউবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আপিল বিভাগ

Link Copied!

রাজধানীর বে-সরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) সাবেক ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খানকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সোমবার ১৫ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্ট বিভাগের দেয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা স্থগিত রাখার আদেশ প্রদান করেন। এর ফলে হাইকোর্টের পূর্বের আদেশ আর কার্যকর নেই এবং ড. মকবুল আহমেদ খান আপাতত ইইউবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

এর আগে, গত ৬ অক্টোবর ড. মকবুল আহমেদ খান হাইকোর্টে একটি সিভিল রিভিশন আবেদন করেন। সেখানে তিনি নিজেকে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দাবি করে অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

মামলাটি চলমান অবস্থায় ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে ট্রাস্টি বোর্ডকে নির্দেশ দেন যে, ড. মকবুলকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশে কোনো বাধা না দিতে।

তবে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত রাখার আদেশ দেন। এতে হাইকোর্টের নির্দেশ অকার্যকর হয়ে যায় এবং ড. মকবুল আহমেদ খান ইইউবি ক্যাম্পাসে প্রবেশে আইনগতভাবে নিষিদ্ধ থাকলেন।

আইনজীবীরা জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে এখন ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তই বহাল থাকছে, এবং ড. মকবুল আহমেদ খান আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।