৯ই সেপ্টেম্বর যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন করতে শিক্ষার্থীরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ ও পরে চেম্বার জজ আদালতে সেই আদেশ স্থগিত করার পরও, যথাসময়ে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
