channel i online
ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

উপাচার্যের তত্ত্বাবধানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ শিক্ষার মানোন্নয়ন সভা

Link Copied!

একাডেমিক মান ও শিক্ষার গুণগত মান উন্নয়নের উপর আলোকপাত করে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এর আয়োজনে শিক্ষক মূল্যায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা, ট্রেজারার মো. মোশারফ হোসেন সরকার এবং রেজিস্ট্রার ড. এস এম জুবায়ের এনামুল করিম।

এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, প্রভাষক এবং প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিটের পরিচালক উপস্থিত ছিলেন। এসময় পাঠদানের পদ্ধতি, কৌশল, শিক্ষক মূল্যায়ন, পেশাগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

সভায় প্রধান আলোচনার বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, আধুনিক পাঠদানের পদ্ধতির প্রয়োগ এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে আরও ফলপ্রসূ করে তোলা। এতে বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা।

তিনি বলেন, শুধু পাঠদান নয়, (ইইউবি)-কে একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক গুণাবলির বিকাশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ জন্য শিক্ষকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও উদ্ভাবনমুখী হতে হবে। দেশের সকল বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে (ইইউবি) দিচ্ছে স্বল্প খরচে সর্বোচ্চ মানের শিক্ষা। বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নিয়মিত মূল্যায়ন, প্রশিক্ষণ এবং গবেষণা ভিত্তিক পাঠদানের কৌশল অপরিহার্য। নাম মাত্র টিউশন ফি নিয়েও সর্বোচ্চ মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন (ইইউবি) এমনটিই জানান বর্তমান ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম মরতুজা।

তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষানীতির দিকনির্দেশনাও উঠে আসে, যা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ জোর দেয়। তিনি বলেন (ইইউবি)-র সকল শিক্ষার্থীরা স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা লাভে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং উচ্চ মানের শিক্ষা উপহার দিতে এই ধরনের সভা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে বলে জানান বর্তমান ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম মরতুজা।